1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৪২ বিজিবি পৃথক ০৪টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ ভারতীয় মদ, পীরগঞ্জ ও হরিপুরে দেশি মদ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের আড়ালে পাহাড় কাটা, ঝুঁকিতে অর্ধশত পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ‘পুলিশ-ডিবিও ফিরে গেছে, তোরা সাহস কোথায় পেলি লক্ষ্মীপুরে জুয়া আর মাদক ব্যবসা রমরমা মাতারবাড়ীকে বিদ্যুৎ-জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা পড়াশোনার ফাঁকে মানবিক উদ্যোগ আসিফের

৪২ বিজিবি পৃথক ০৪টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ ভারতীয় মদ, পীরগঞ্জ ও হরিপুরে দেশি মদ জব্দ

reporter মোঃ আইয়ুব আনছারী ঠাকুরগাঁওঃ
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বিজিবি বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ আগস্ট ২০২৬, বিকাল ০৪ টা ৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানদিঘী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় ৪২ বিজিবি ।

এছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ০৮ টা ৩২ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি।

তাছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ১০ টা ৫০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/১-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করে মর্মে জানাগেছে।

এছাড়া গত ০৮ আগস্ট ২০২৬, রাত ২৩০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৮/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভগোবানপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয় ।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বই হাজার ছয়শত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ৪২ বিজিবি র ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com