1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

নারায়নগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের বন্দর ডামগড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার সফর উদ্দিনকে অনৈতিকভাবে জিম্মি করে সিনেমা ষ্টাইলে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করার অভিযোগ এনে সফর উদ্দিন বাদী হয়ে ৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ইউপি সদস্য সফর আলী জানান একজন নারীকে টাকা বিনিময়ে ভাড়া করে জোড়পুর্বক আপত্তিকর দৃশ্য ধারণ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে কথিত নামধারী কিছু সাংবাদিক এক পর্যায়ে বাধ্য হয়ে ২ লক্ষ ২৫ হাজার টাকা দেন সাংবাদিকদের – পরবর্তীতে আবারো ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। তারপর কোন উপায়ান্তর না পেয়ে ৭ জনকে বিবাদী করে নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলাটি দায়ের করেন মালিভিটা গ্রামের মৃত শমসের আলীর ছেলে ডামগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার সফর উদ্দিন।

বিবাদীরা হল একই উপজেলার কামতাল গ্রামের মাহমুদ আলীর ছেলে নুরুজ্জামান (৪২, কাজীপাড়া গ্রামের আজগর আলীর ছেলে নাছির (৪৮), মালিভিটা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মনির (৩৫), ইস্পাহানী গ্রামের আনোয়ার (৪৮), নবীগঞ্জ গ্রামের বিল্লাল (৩২), চিড়াইপাড়া গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শুভ (৩২) ও মদনপুর গ্রামের পানুর স্ত্রী সীমা আক্তার ওরফে মনি আক্তার (২০)।

তিনি আরো বলেন নির্বাচনী প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আমাকে ফাঁসিয়ে মোটা অংকের টাকা চাঁদা আদায় করার জন্য সকল বিবাদীগন কু পরিকল্পনা করিয়া একটি মিথ্যা নাটক সাজাইয়া ৭নং বিবাদী সীমা আক্তারকে ভাড়া করে এনে আমার নামে মিথ্যা অপ-প্রচার এবং মিথ্যা নারী ক্যালেংকারী অভিযোগ এনে ক্যামেরার সম্মুখে মিথ্যা কথা বলিয়ে ভিডিও ধারন করে। উক্ত ভিডিও দেখিয়ে আমাকে জিম্মি করে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবী করে, ভয়- ভীতি দেখিয়ে নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা চাঁদা আদায় করে নেয় বিবাদীরা এবং একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রানী সহ সমাজের কাছে ছোট করার চেষ্টা করে ৭নং বিবাদী সীমা আক্তার মনি আক্তার কে আমি চিনি না এবং কখনো দেখিও নাই। ১-৬নং বিবাদীরা কোথায় হইতে ভাড়া করে এনে ক্যামেরার সম্মুখে দাড় করিয়ে বাদীর উপর মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন এবং ভিডিও ধারন করে বাদীকে জিম্মি করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে ১-৬নং বিবাদীগন ১নং বিবাদী নুরুজ্জামান আমার নিকট হইতে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা গ্রহন করেন। এবং রাজধানীর পল্টনে আমাকে আটক করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সমুদয় ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয় কিন্তু তারা প্রকৃতপক্ষে সুষ্ঠু ধারার কোন সাংবাদিক নয়। সাংবাদিকতার পরিচয়ে মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করে। আমি সমাজে একজন স্বনামধন্য মেম্বার। আমাকে তারা নারী দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা নিয়েছে। অথচ ওই নারীকে আমি কখনো চিনি না। আমি আইনের আশ্রয় পাওয়ার জন্য আদালতে মামলা করেছি। আমি বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠ বিচার চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com