1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
হালুয়াঘাট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে করে অপপ্রচার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার ময়মনসিংহ সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ প্রকৃতির অপার সৌন্দর্যে উৎমা ছরা, পর্যটনের ব্যস্ততায় মাদকের ছোবল বাড়ছে উদ্বেগ ৫০ বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবহৃত অমুল্য স্ট্যাম্প (দুইশত বছরের পুরাতন) এবং শঙ্খ আটক প্রবাসীর স্ত্রীর গণধর্ষণ, নগ্ন ভিডিওতে ব্ল্যাকমেইল প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এবং প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স

হালুয়াঘাট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে করে অপপ্রচার

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা জৈনাটি গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে মোখছেদুর রহমান (৩৫) ১১ সেপ্টেম্বর শুক্রবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
​জিডির আবেদন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টায় মোখছেদুর রহমান তার নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে দেখতে পান যে, ‘Sheikh Ibrahim’ নামের একটি ফেসবুক আইডি এবং ‘মুখোশ টিভি’ নামক ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে পোস্ট করা হয়েছে।
​উক্ত পোস্ট ও ভিডিওর মাধ্যমে তার নামে অপপ্রচার চালানোসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর হিসেবে ০১৯৮১৩২৭০৮৫ উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com