1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
৫০ বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবহৃত অমুল্য স্ট্যাম্প (দুইশত বছরের পুরাতন) এবং শঙ্খ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী পটুয়াখালীতে এলএ শাখার প্রধান সহকারী খালিদ হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও ৩০% কমিশন দাবি, চেক উত্তোলনের অভিযোগ ফুলবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ফেনীতে আল হাতিম হজ্জ কাফেলার ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া  গোয়াইনঘাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুর! ছাতকে জমির সীমানা নিয়ে বিরোধ, ৭ জনের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

৫০ বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবহৃত অমুল্য স্ট্যাম্প (দুইশত বছরের পুরাতন) এবং শঙ্খ আটক

reporter মোঃ আইয়ুব আনছারী ,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১৫ কিঃ মিঃ দূরে ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত ‘লক্ষীপুর’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামীবিহীন ০১টি কষ্টি পাথরের মূর্তি (১৪ কেজি ৪০০ গ্রাম), ০৩টি কষ্টি পাথরের টুকরা (২২ কেজি ১০০ গ্রাম) সর্বমোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, ০২টি প্রাচীন আমলের মদের খালি বোতল, ০২টি প্রাচীন আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবহৃত অমুল্য স্ট্যাম্প (দুইশত বছরের পুরাতন) এবং ০১টি শঙ্খ আটক করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি । যার সিজার মূল্য সর্বমোট ৩৬,৫৩,৫০০/- (ছত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিন্তের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করছে ৫০ বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com