1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর মরহুম মোল্লা আফতাব আহমেদের ৫৪ তম মৃত্যুবার্ষিকী পটুয়াখালীতে এলএ শাখার প্রধান সহকারী খালিদ হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও ৩০% কমিশন দাবি, চেক উত্তোলনের অভিযোগ ফুলবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ফেনীতে আল হাতিম হজ্জ কাফেলার ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া  গোয়াইনঘাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুর! ছাতকে জমির সীমানা নিয়ে বিরোধ, ৭ জনের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড গর্জনিয়ায় গোলাম মাওলার অসমাপ্ত স্বপ্ন পূরণে শায়লা, নারী-পুরুষের মিছিলে জনসমুদ্রে মতবিনিময় সভা ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

reporter মোঃ ফয়জার রহমান, দিনাজপুর ফুলবাড়ী 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।
সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী।
কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র,
সমাজ কল্যাণ সম্পাদক ধীমান দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন চক্রবর্তী। কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বাদলু বর্মন ও বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্রনাথ মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, কাউন্সিলে বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা ও নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।
কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com