1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হালুয়াঘাট প্রেসক্লাবের এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার ১০ হাজার টাকায় সীমান্ত পাড়ির চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ চট্টগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬: ৫৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বাঙ্গালহালিয়া ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্স কর্মীর মৃত্যু পটুয়াখালীতে সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ফুলবাড়ীতে ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শুরু হলো পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে কারবালা মাহফিলের ১০ দিনের আয়োজন বিরলে জহরুল ইসলাম নামের মানসিক ভারসাম্যহীন রোগীর সন্ধান এখনও পায়নি পরিবার সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, পালিয়েছে সহযোগী

হালুয়াঘাট প্রেসক্লাবের এক বছরের কার্যনির্বাহী কমিটি গঠন

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ

হালুয়াঘাট প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমতকে সভাপতি এবং এনটিভি ও সমকাল প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

গতকাল  সোমবার সন্ধ্যায় হালুয়াঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি এম. এ. খালেক (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম. এ. মালেক (চ্যানেল এস টিভি), দপ্তর সম্পাদক মো. জাকিরুল ইসলাম (দৈনিক আজকের পত্রিকা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. দেলোয়ার হোসেন (দৈনিক গণমানুষের আওয়াজ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফারুক হোসেন (দৈনিক ঘোষণা) দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

সভায় নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী জুলমত বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করব। সকল সদস্যের সহযোগিতায় প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com