1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে নাজমুল হোসেন সোহেলের বৃক্ষরোপণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু ধামসোনা ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়, তদন্তের দাবিতে ক্ষোভ লক্ষ্মীপুরে মাদক বিরোধী জনসচেতনতা দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গাজীপুরে প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ: ৬৮০ নারী পেলেন এই সুবিধা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন রামুতে ৭২ শিক্ষক পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার

ফুলবাড়ীতে ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

reporter মো. ফয়জার রহমান, দিনাজপুর ফুলবাড়ী 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান, উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও বেশি জমিতে আবাদে উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com