1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতন : পুলিশ দম্পত্তিকে করাগারে পাঠানোর নির্দেশ আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে নাজমুল হোসেন সোহেলের বৃক্ষরোপণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

reporter সুমন উদ্দীন, দীঘিনালা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

দীর্ঘ এক বছরের বিরতির পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
আগামীকাল বিকেল ৩টা ৩০ মিনিটে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সর্বশেষ ২০২৪ সালে দীঘিনালা জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৫ সালে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। দীর্ঘ বিরতির পর এবার পুনরায় মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এ ফুটবল টুর্নামেন্ট।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে দীঘিনালা উপজেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বলেন, “অতীতের ন্যায় এবারও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য। টুর্নামেন্ট উপভোগ করতে সকল খেলাপ্রেমী জনসাধারণকে মাঠে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com