1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিংগাইরে স্কুল ড্রেস ও ব্যাগসহ ছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠনে প্রস্তাব সম্পন্ন একজন সিঙ্গেল মায়ের গল্প বছরের পর বছর অবহেলিত রৌহা দক্ষিণ পাড়ার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একযোগে বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ঝটিকা মিছিল- প্রশ্নবিদ্ধ বিএনপির নেতৃত্ব আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ স্বদেশে ফিরেই গণসংবর্ধনায় সিক্ত প্রবাসী সমাজসেবক সোহেল আহমদ

আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন কাংশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আয়নাপুর বাজার দীর্ঘদিন ধরে কাংশা ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। পূর্বেও এই স্থানেই ইউনিয়ন পরিষদের ভবন ছিল। তাই জনগণের সুবিধা ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে একই স্থানে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

তারা আরও বলেন, আয়নাপুরের সঙ্গে ইউনিয়নের সব ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়ায় সাধারণ মানুষ সহজেই এখানে এসে ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারবেন। ফলে পুরাতন ভবনের স্থানেই নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি ইউনিয়নবাসীর। িএ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com