1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাঙ্গালহালিয়া ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্স কর্মীর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতন : পুলিশ দম্পত্তিকে করাগারে পাঠানোর নির্দেশ আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে নাজমুল হোসেন সোহেলের বৃক্ষরোপণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু ধামসোনা ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়, তদন্তের দাবিতে ক্ষোভ লক্ষ্মীপুরে মাদক বিরোধী জনসচেতনতা

বাঙ্গালহালিয়া ম্রুংদ্রংপাড়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্স কর্মীর মৃত্যু

reporter রাজস্থলী সংবাদদাতা
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

রাঙ্গা মাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষ পানে করে এক গার্মেন্স কর্মীর মৃত্যু ঘটেছে।

মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদ্রং পাড়ার ৬ নং ওয়াডের মিলন বড়ুয়ার ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্রগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।

৬ নং ওয়াডের ইউপি সদস্য শিমুল দাশ বিষয়টি নিশ্চিত করে জানান,গত বুধবার ১৭ জুন রাতে বাড়ীতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ঔষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন) বৃহস্পতি বার ভোরে মারা যান।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাকের হোসেন বলেন, জানা গেছে,তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com