1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শুরু হলো পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে কারবালা মাহফিলের ১০ দিনের আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে নাজমুল হোসেন সোহেলের বৃক্ষরোপণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু ধামসোনা ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়, তদন্তের দাবিতে ক্ষোভ লক্ষ্মীপুরে মাদক বিরোধী জনসচেতনতা দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গাজীপুরে প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ: ৬৮০ নারী পেলেন এই সুবিধা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন রামুতে ৭২ শিক্ষক পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার

শুরু হলো পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে কারবালা মাহফিলের ১০ দিনের আয়োজন

reporter ইব্রাহীম চৌধুরী (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ

আহলে বাইত রাসুল (সা.)-এর স্মরণে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু হয়েছে। মাহফিলের ২১তম আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় ১৭ জুন বুধবার বাদ এশা। আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২৬ জুন পর্যন্ত চলমান এ মাহফিলে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদরা কারবালার ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। প্রথম দিনের মাহফিলে কারবালার শোকাবহ ঘটনার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এতে আশেকে আমিরভান্ডারী অসংখ্য ভক্ত-মুরিদান অংশগ্রহণ করেন। মাহফিলে স্বাগত বক্তব্য দেন কারবালা মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী। তিনি বলেন, ‘১৭ জুন থেকে শুরু হওয়া এই মাহফিল আগামী ২৬ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন দেশের খ্যাতিমান আলেমরা গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করবেন। ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ মাহফিল চলাকালে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ কায়েস আমেরী, অর্থ সম্পাদক আশিক আমেরী, বখতিয়ার হামিদ, আলমগীর আলম, মুহাম্মদ সোহেল, রাজিব হোসেন ও মিজানুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তারা মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com