1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সদরপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩ সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার 

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুুিষ্ঠত হয়েছে। আজ রবিবার দুুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত, জাতীয়তাবাদি ছাতক উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা বাপ্পু রায়,তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা দেবেশ রায়, শাল্লা উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা ব্রজেশ চৌধুরী , বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা অতুল রায়, দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা পংকজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা এ্যাডভোকেট প্রসেজিৎ দে,ভজন দাস,রামকৃষ্ণ তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার বলেছেন আমরা জিয়ার আর্দশে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথের সৈনিক হিসেবে এই জেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি নি-গোষ্ঠির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় উপাসনায় মন্দির,গির্জা ও পাগোটার সংস্কার করতে হলে আগামী কিছুদিনের মধ্যে জেলার ১২টি উপজেলার সবকটি জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অতি জরুরী বলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com