1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে প্রিন্স। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে প্রিন্স।

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট
calendar প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে নির্বাচনী গণ সংযোগ শেষে পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথ সভায় তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করতে পরে না। সরকার নিজেদের কর্মকাণ্ডে নিরপেক্ষতা না রাখলে জনগণ ভিন্ন দাবি তুলতে পারে। তিনি বলেন, যারা এককভাবে নির্বাচন করে ২ টি আসনের বেশী আসন পায় নাই, বা একটি আসনও না পেয়ে জামানত খুইয়েছে, তাদের মতামতকে প্রধান্য দিয়ে চার বার সরকার গঠন করা দলের মতামতকে অবজ্ঞা বা উপেক্ষা করে জনবিক্ষোভের মুখে পড়া সরকারের উচিত হবে না

।তিনি বলেন, পনেরো বছর নির্বাচনে ভোট দিতে না পেরে জনগণ ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ও পলায়নের পর নিরপেক্ষ নির্বাচনের জন্য আশায় বুক বেঁধেছিল। কিন্তু সরকার সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ করেছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে গেছে। অর্থনীতি লন্ডভন্ড। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সরকার ব্যর্থ হয়েছে। কৃষক ধানসহ কৃষিপণ্যের দাম না পেয়ে সর্বশান্ত। বিনিয়োগ নাই। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। বেকারত্ব বাড়ছে। একমাত্র পথ জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পরে। এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলো। কিন্তু সকারের চাওয়ার সাথে সমন্বয় করে ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনে বিএনপি রাজি হয়েছে। এখন বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছালে বিএনপি ঘরে বসে থাকবে না

। ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে যথাসময়ে তফসিল ঘোষিত না হলে পরবর্তী দায় সরকারকেই বহন করতে হবে। তিনি নির্বাচনের জন্য জনগণকে প্রস্তুত হবার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন, সরকার পরিস্থিতি অনুকূলে রাখতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। নিজে থেকে কোনও অবাস্তব বা ঐক্যমত্য হয় নাই, এমন সংস্কার চাপিয়ে না দিয়ে জনগণের নির্বাচিত সংসদের ওপর তা ছেড়ে দেয়াই যুক্তিযুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের কাছে দেয়া সব অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।

পথ সভার আগে তিনি ঘোষগাঁও বাজারে গণ সংযোগ করেন এবং তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি সম্বলিত প্রচার পত্র জনগণের কাছে বিতরণ করেন।এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, আবদুল মমিন শাহীন, ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার, সদস্য সচিব আবদুল মতিন, জেল যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদFফরহাদ আল রাজি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com