1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু,করণীয় ও সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের

শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু,করণীয় ও সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার, বিকেল ৪ টায় বাংলাদেশ আইন ও অধিকার এইড এর আয়োজনে, রাজধানীর শাহবাগ এলাকাস্থ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলায় হলরুমে,শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু, সচেতন নাগরিক হিসেবে করণীয় ও সরকারের কাছে প্রত্যাশা নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট সাইফুল হোসেন তপু চেয়ারম্যান, বাংলাদেশ আইন ও অধিকার এইড। তিনি বলেন, শুধু শিশু কন্যা নয় বরং বাংলাদেশের বলাৎকারের ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করে বলেন, সর্ব প্রথম মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে, একজন মাদকাসক্ত ব্যক্তির ভীতরে কোন মনুষ্যত্ব থাকে না ফলে, সে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ে যা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ।

উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতা এবং নির্বাহী পরিচালক, বাংলাদেশ আইন ও অধিকার এইড ফাউন্ডেশন, আলী আজগর ইমন। তিনি বলেন, সমাজের শিক্ষিত লোকজনদের দ্বারা শিশু নির্যাতন বেশি হচ্ছে, যার প্রতিকার একমাত্র দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন-এর মহাসচিব এবং আইন ও অধিকার এইড-এর পরিচালক (ইনফরমেশন) এম. আর. এ. সুজন মাহমুদ। তিনি বলেন, পেশাদার সাংবাদিক ও আইনজীবীদের ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সাংবাদিক, আইনজীবী, সচেতন নাগরিক ও সরকারের সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। বক্তব্য রাখেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সিনিয়র সাংবাদিক, জাকির হোসেন, নার্গিস চৌধুরী।

সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক, জাকিয়া হোসেন বলেন, প্রত্যেক মাকে দায়িত্ব নিয়ে তার শিশু সন্তানের সচেতনতা তৈরি করতে ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে, এটা বাচ্চাকে খারাপ কিছু বলা নয় বরং এটা একটা শিক্ষা। পাশাপাশি সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন, অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশে শিশুদের ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে যেন বিষয়টি সিলেবাসে আনা হয়। এটা সময়ের দাবি বলে তিনি মনে করেন। পর্ণোগ্রাফি থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। সন্তান বাহিরে যাতায়াতে পূর্ণ নজরদারি রাখতে হবে। পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। লম্পটকে সাপোর্ট না করে লম্পট হিসেবে তাকে দেখা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা। হোক সে আপনজন …

সভায় প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট আইনজীবী, সিনিয়র সাংবাদিকগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তাদের আলোচনায় যা উঠে এসেছে শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ করতে হবে, ব্যাড টাচ সম্পর্কে শিশুর সচেতনতার জন্য স্কুলে সিলেবাস রাখতে হবে, অভিভাবকদের পারিবারিক সম্পর্ক নিবিড় করতে শিশুদেরকে সময় দিতে হবে। সেই সাথে সরকারের কাছে সকলের প্রত্যাশা, পথশিশু সহ সকল শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সমাজকে ভয়াবহ ভবিষ্যতের কবল থেকে উদ্ধার করে একটি উজ্জ্বল ভবিষ্যতে পরিনত করা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com