1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
​শিমুলবাড়ী ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের

​শিমুলবাড়ী ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।

reporter মোঃ ইসমাইল হোসাইন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই, রোজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
​এ উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক। এছাড়াও উক্ত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা শিমুলবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com