1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে থেমে থাকেননি নেজাম উদ্দিন কোম্পানি, গরীব অসহায়দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

reporter জাহিদুর রহিম চন্দ্রগঞ্জ , লক্ষ্মীপুর 
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণচেষ্টা ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রীসহ জনসাধারণ

জানা যায়, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও কয়েকজন বখাটে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। স্থানীয় অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com