1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের

র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

reporter বায়েজিদ হোসেন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

অদ্য ০৩ জুলাই ২০২৬ ইং তারিখ র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৩ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফুলদিঘী সাকিনস্ত সিয়েস্তা হোটেল এর বিপরীত পাশে ঢাকা টু ঠাকুরগাঁওগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। আমিনা খাতুন (৩৫), পিতা-শামসুল হক, স্বামী-বাবুল হোসেন, স্থায়ী সাং-পাঁচতুপি দুলাল চেয়ারম্যানের বাড়ির পাশে, থানা-ধুনট, জেলা-বগুড়া (বর্তমান সাং-উত্তরা ১০নং সেক্টর বালুরমাঠ, থানা-তুরাগ, জেলা-ডিএমপি)কে ৯৫০(নয়শত পঞ্চাশ গ্রাম) নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। একই তারিখ ১৭.৪৫ ঘটিকায় পৃথক অভিযানে বগুড়া জেলার শেরপুর থানাধীন নাইশিমুল বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত নির্মল (৪০), পিতা-নিখিল চন্দ্র, সাং-করিমপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ০৪ কেজি ২০০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com