রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় রুশ কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে রুশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মিঃ ভ্যাচেস্লাভ সেন্টুরিনসহ অন্যান্য কূটনীতিকদের উপস্থিতিতে এ সম্মাননা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ার মো: সাহিদুর রহমান টেপা ও শ্রী সুনীল শুভ রায় এ সময় দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক স্ত্রী মিসেস নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিদ্যুৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে রুশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।