1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন গ্রেফতার, উদ্ধার ১,৮০০ পিস ইয়াবা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ১ কোটি ২২ লাখ টাকা চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা। আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা। বুধবার সকালে তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরে প্রতিনিধিদলটি কাটাখালী থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী জেলা প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন বাদশা বলেন, “হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য লালন শেখের স্ত্রী ফরিদা খাতুনকে নৃশংস ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে লালন শেখ ও তার পরিবারের পাশে আমরা সবসময় থাকব।” এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রাম পুলিশ সদস্য কৃষ্ণধন চৌধুরী, রংপুর জেলার গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন এবং রাজশাহীর পবা উপজেলার গ্রাম পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com