1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে মহান মে দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারে মহান মে দিবস পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন,মৌলভীবাজার ও শ্রম অধিদপ্তর এর আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার (১ মে) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান।এ সময় তিনি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস।১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম-বিপিএমবার), অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরি,সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরি,জেলা আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা ট্রাক,লরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদুর রহমান অদুদ,মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছালেহ আহাম্মদ, জেলা অটো টেম্পু, অটোরিকশা মিশুক, সিএনজি সড়ক পরিবহনের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান জেলা অটো মোবাইল ওয়াকশপ ইউনিয়নের সভাপতি আবদুর রব প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ নাহিদুল ইসলাম।

প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।

প্রসঙ্গত, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com