1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সভা অনুষ্ঠিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সভা অনুষ্ঠিত।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ

হুমায়ূন কবির বিশেষ প্রতিনিধি:
ঢাকাস্থ মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নিজস্ব কার্যালয়ে শনিবার (১ জুন, ২০২৪) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: শাহিন হোসেন, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল হাসান কামাল, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া করিম, সিনিয়র সদস্য মোঃ বেল্লাল হোসেন,ও সদস্য মোঃ মিলন প্রমুখ।

সভার শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন,এবং সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম। সংগঠনটির সদস্যদের কাছে আয়-ব্যায় হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ বজলুর রহমান। এছাড়াও সংগঠনটির শুরু থেকে অদ্যাবধি সময়ের পথচলা ও অর্জন তুলে ধরেন সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম ও সভাপতি মো: শাহিন হোসেন। বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম পেশ করেন সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ।সংগঠনটির সভাপতি মো: শাহিন হোসেন সোসাইটি’র সার্বিক কার্যক্রম সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভাপতি মো: শাহিন হোসেন বলেন, আমরা সকলের সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজ ও সুশিক্ষা বিস্তারে অবদান, নৈতিকতা ও উন্নত আদর্শে সমাজ গঠন, মাদকমুক্ত যুব সমাজ গঠনসহ নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পাদন করবো ও মাদারীপুরবাসীকে নিয়ে সমাজে ভাল কাজ করতে বদ্ধপরিকর । সামাজিক সংগঠন মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা এ আমাদের অঙ্গীকার। এসময় তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত করে ও নৈশভোজের আয়োজন করেন ।
উল্লেখ্য, মাদারীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সকল শ্রেণী পেশার মানুষজনদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে সংগঠনটি একটি অরাজনৈতিক, সামাজিক, জনকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com