1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক যৌথসভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের

মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক যৌথসভা 

reporter নিজস্ব প্রতিবেদক, যশোর
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

গত ৩ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০টায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারস্থ মুক্তমঞ্চে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান এবং সঞ্চালনা করেন শাহিদুজ্জামান পুতুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, বিএনপি নেতা মো. খাইরুল ইসলাম, মনিরামপুরের ত্যাগী ও নির্যাতিত নেতা মো. মফিজুর রহমান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস।

এছাড়া ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী, সাবেক চেয়ারম্যান ও ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাস্টার হুমায়ুন কবির, বিএনপি নেতা মো. মতালেব গাজী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মফিজুর রহমান (মফিজ), ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব রিপন এবং মো. সেলিম যাবেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রফেসর কফিল আহম্মেদসহ ইউনিয়ন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতীতে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ বিভেদের কারণে মনিরামপুরে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। তাই সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি উপস্থিত সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com