1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সাভার ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বাস উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি  ​পাটুরিয়ায় যমুনা নদী থেকে ভাসমান অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি

মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সাভার ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা

reporter  মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আশুলিয়া মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ প্রদান করা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে আশুলিয়া মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন রাজুর নেতৃত্বে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ইউএনও মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আশুলিয়া ও সাভার অঞ্চলের উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
আশুলিয়া মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন রাজু বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ইউএনও মহোদয় আশুলিয়া মডেল প্রেস ক্লাবের এই সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং জনগণের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ আশুলিয়া ও সাভার অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com