1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মঙ্গলবার দ্বিতীয় ধাপে রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ ওসমানীনগরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে সাধারণ মানুষ পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন

মঙ্গলবার দ্বিতীয় ধাপে রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

আগামী মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে গত ২৩ এপ্রিল মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়।
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ চূড়ান্ত প্রার্থী হিসেবে শেষ মুহুর্তে মাঠে আছেন ১২ জন প্রার্থী। তাদের মধ্যে ৩ জন চেয়ারম্যান। পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী।
চেয়ারম্যান পদে লড়ছেন তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ পিরিচ প্রতীক), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), ব্যবসায়ী মো. আব্দুল হাকিম (চশমা প্রতীক), জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং বিএনপি নেতা জবলু তালুকদার (তালা প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)।
উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
আজ রোববার (১৯ মে) মধ্যরাত থেকে দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে।
একইসঙ্গে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিতের কথা থাকলেও, হাইকোর্টের নির্দেশে ৭ দিনের জন্য সদর উপজেলা নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত মৌলভীবাজার নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, সবাই এখন রাজনগর উপজেলা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com