1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, চালক আহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বাস উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি  ​পাটুরিয়ায় যমুনা নদী থেকে ভাসমান অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি

ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, চালক আহত

reporter মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার (১৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৫টার দিকে হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, তোরাব মোল্লা (৭০), তিনি ভাঙ্গা উপজেলার সদরদী ইউনিয়নের চৌধুরীকান্দা গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে। আহত অটোভ্যান চালক বজলু মৃধা (৪৫), একই গ্রামের মৃত আরশাদ আলী মৃধার ছেলে।
জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রপ্তানি পণ্য পরিবহনকারী একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী ও চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কভার ভ্যান জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com