1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে ৩১ হাজার ৯৬০ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক ভাঙ্গায় রণক্ষেত্র: দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, আহত ১০ পুলিশ সদস্য; বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিবুল দম্পতি সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

বোয়ালখালীতে ৩১ হাজার ৯৬০ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

reporter আলমগীর রানা
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ

অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে ২৮ জুন দেশব্যাপী শুরু হবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন । ‘এ ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রস্তুতিমূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

এসময় তিনি বলেন, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের ২৪১টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচী চলবে। এদিন ৬ মাস থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৪১ জন শিশুদের ১টি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮ হাজার ৩১৯ জন শিশুদের ১টি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জিহাদ বাবলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুনু অর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার. ডা. তোফায়েল আহমেদ, সাংবাদিক সিরাজুল ইসলাম, ডা. সুফিয়ান, পৌর কর্মকর্তা নজরুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মো: রেদোয়ান, স্কাউট সদস্য সুদীপ্ত দাশ, রেড ক্রিসেন্ট সদস্য মেহেদী হাসান ও বিডি ক্লিন সদস্য মো. সাকিব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com