জামান ভূঁইয়া
গ্রাম বাংলার মেঠো পথে ,
ঘুরে বেড়াই দিনে রাতে ।
সোনার বাংলায় সোনার ফসল ,
ফলায় মোদের কৃষক সকল ।
নদীর বুকে পাল তুলে যায় ,
মাঝি মাল্লা নৌকাটি বায় ।
শাপলা হাসে ঝিলের জলে ,
জল ভরে যায় বর্ষা হলে ।
নদীর জলে মাছের মেলা ,
সবাই মিলে করে খেলা ।
হাঁস গুলো দল বেঁধে সব ,
নদীর জলে করে কলরব ।
ফাগুন দিনে দক্ষিণ হাওয়া ,
রাখাল ছেলের গান গাওয়া ।
হিমেল হাওয়ায় শরির জুড়ায় ,
গায়ের মেয়ে গান যে গায় ।
গ্রাম বাংলার ঝিলের জলে ,
শাপলা ফুটে বর্ষা হলে ।
বক সাড়ে সবাই মিলে ,
মাছ ধরে খায় খালে মিলে ।
সন্ধ্যা হলে পাখিরা সব ,
তারা সবাই করে কলরব ।
সন্ধ্যা বেলা নিজের বাসায় ,
দূর দূরান্তে উড়ে যায় ।
পূব আকাশে সূর্য উঠে ,
আলো তখন ছড়ায় ফুটে ।
কৃষক যায় লাঙ্গল কাধে ,
কিষাণী সব নাস্তা রাঁধে ।
দুষ্ট সব কিশোর দলে ,
কাজ করে ছলে বলে ।
রং ঢং কত করে ,
হাসি টাট্রায় যেন মরে ।