1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

reporter মোঃ তারিকুল ইসলাম
calendar প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হল (৩য় তলা), ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, (বিএফইউজে), মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এস এম, জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির ভালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আত্মাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম. একরামুল হক; যুগ্ম মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন; সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ, মোঃ আরিফুল ইসলাম তপু; সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ মোকলেছুর রহমান; দপ্তর সচিব মোঃ শিপন আলী; প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সময়ের দাবি। সমাবেশ শেষে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com