1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক রংপুরের চার হত্যাকাণ্ডে শিগগিরই চার্জশিট, এক মাসে চালু হবে নতুন আইসিইউ: ত্রাণমন্ত্রী চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২ ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

reporter ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় ৩ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ শনিবার ভোর ০৬.০০ ঘটিকা থেকে সকাল ০৮.৩০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি উত্তর উপজেলা এবং ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভূজপুর থানা পুলিশ ও ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে উপজেলার ভূজপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকা থেকে ৩ জনকে ইয়াবা ও গাঁজা খাওয়া অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩টি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ০১ জনকে ১৫ দিন এবং বাকি ০২ জনকে ০৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে জব্দ করা মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।ভূজপুর ও ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে রক্ষা করতে এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com