বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হল (৩য় তলা), ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, (বিএফইউজে), মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এস এম, জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির ভালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আত্মাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম. একরামুল হক; যুগ্ম মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন; সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ, মোঃ আরিফুল ইসলাম তপু; সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ মোকলেছুর রহমান; দপ্তর সচিব মোঃ শিপন আলী; প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সময়ের দাবি। সমাবেশ শেষে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা