1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার ‎সিংগাইরের স্কুলে সিসিটিভিতে ধরা পড়ল শিক্ষার্থীদের আপত্তিকর ঘটনা, অভিভাবকদের মাঝে উদ্বেগ ‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন বুলবুল আহমেদ পটিয়ায় ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত, উদ্বোধনী ম্যাচ ১৯ জুন চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন

reporter ঠাকুরগাঁও প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রুহিয়া ক্যাথলিক মিশনে আয়োজিত বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন রুহিয়া উপজেলা শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাস রায়, সহ-সভাপতি পিযুস সরকার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাব্রিয়েল দাস, সহ-সাধারণ সম্পাদক নিখিল দাস, সাংগঠনিক সম্পাদক জগদিশ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাইকেল রায়, কোষাধ্যক্ষ দিলিপ দাস, আইন বিষয়ক সম্পাদক আকাশ দাস, রতন রায় দপ্তর সম্পাদক, সুরেন দাস প্রচার সম্পাদক, দুলালি রায় সংস্কৃতি সম্পাদক, চিত্র দাস যুব বিষয়ক সম্পাদক, ফলিন দাস ধর্ম বিষয়ক সম্পাদক, আন্না সরকার মহিলা বিষয়ক সম্পাদক ও সুকল মার্ডি, প্রদিপ কুমার রায়, জাসিন্তা টুডু সদস্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া ক্যাথলিক মিশনের ফাদার রবিকৃস্কু ও পিটার সরেন। সভায় সভাপতিত্ব করেন রুহিয়া ক্যাথলিক মিশনের পাল পুরোহিত বেঞ্জামিন হাঁসদা।

বক্তারা বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন কাজ করে যাবে। একই সঙ্গে সদস্যদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নবগঠিত রুহিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করে খ্রিস্টান সমাজের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com