1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল

reporter ‎ ‎মোঃ হারুন অর রশিদ, ​
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

‎জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভী পাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এতে করে এসব জমিতে কোনো ফসল আবাদ করতে না পেরে চরম দুর্ভোগ ও লোকসানের মধ্যে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎​আজ ১ আগস্ট (শনিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পানিবন্দী এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগের কথা সরাসরি শুনেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
‎​এ সময় তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।” পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
‎​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আফসার আলী, বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মোঃ আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদ, সাংবাদিক হায়দার আলী, সাংবাদিক মোঃ মাসুদ এবং সাংবাদিক মোঃ হারুন অর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com