1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন আশুলিয়ায় ১১ বছর ধরে গৃহহীন মরিয়ম, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‎সিরাজগঞ্জর বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা  ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংএ নাকাল ভোলাবাসী “রোহিঙ্গা ক্যাম্পের ময়লা : অদৃশ্য দুর্যোগের দৃশ্যমান স্তূপ” মানিকগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গাজীপুরের কাশিমপুরে বিএনপি নেতার ছেলেসহ পুলিশের বিরুদ্ধে স্বর্ণ-টাকা নেওয়ার অভিযোগ টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদনের আবেদন প্রক্রিয়া বিষয়ক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা দেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের মূল্যায়নে মানপত্র ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি জামাই গ্রেপ্তার

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব’-এর কমিটি গঠন নিয়ে এক আলোচনা সভা ২৯ আগস্ট দুপুরে নারায়ণ হাটস্হ (জম জম রেস্টুরেন্টে) ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নরুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মো নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান খলিল ও মাওলানা নিজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার, ফজলুল করিম, এস এম ওসমান গনি, এম এ মালিক, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, হাকিম এমরান বিন জালাল, রায়হান চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জামাল, তারেক হোসেন, আবু তাহের আমরি প্রমুখ।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বলেন, সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আস্থার প্রতীক হতে হবে।সংগঠনকে শক্তিশালী করতে হলে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা বজায় রাখতে ঐক্য বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে ফটিকছড়ি উপজেলা তথা উত্তরাঞ্চলের ইতিবাচক উন্নয়ন তুলে ধরার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক সমাজ।

২০২৪ সালে গঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি ‘সম্মেলন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে শিগগিরই এই সম্মেলন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আত্মপ্রকাশ করবে বলে সভা থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com