1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
প্রবাসীর স্ত্রীর গণধর্ষণ, নগ্ন ভিডিওতে ব্ল্যাকমেইল প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফটিকছড়িতে সর্তা নদীতে নির্বাহী ম্যজিষ্ট্রেট এর অভিযান: ৩ ড্রেজার ও ২০ হাজার ঘনফুট বালু জব্দ শিবালয়ে চাঞ্চল্যকর অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির পর মাত্র ৭০ হাজারে উদ্ধার ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ পাঁচবিবিতে তমেজুল নামে যুবকের মরদেহ উদ্ধার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ পরিদর্শন কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু ভাঙ্গায় তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার রেল ইঞ্জিনের দ্রুত মেরামতের লক্ষ্যে মহাব্যবস্থাপকের পরিদর্শন পৌর বিধিমালা না মানার অভিযোগের পর কথিত অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা

প্রবাসীর স্ত্রীর গণধর্ষণ, নগ্ন ভিডিওতে ব্ল্যাকমেইল প্রধান আসামি গ্রেপ্তার

reporter আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের হওয়া আলোচিত মামলার প্রধান আসামি মো. আল আমিন (৩০)কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদ মোড় এলাকায় র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-১ (গাজীপুর)-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের হানিফের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাবার বাড়িতে গোসল করার সময় আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। বাইরে বের হওয়ার চেষ্টা করলে আল আমিন গলা চেপে তাকে আবার বাথরুমে নিয়ে যায়। সেখানে জনি মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণ করে। পরে আল আমিনও তাকে ধর্ষণ করে।
এরপর আসামিরা ভিডিওটি অন্যত্র সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেয়। সর্বশেষ গত ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে; টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–২৮) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল।
র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com