1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাকিস্তানের সাধারণ নির্বাচন ২০২৪’র চূড়ান্ত ফলাফল ঘোষণা করলো ইসিপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বউ-বাচ্চা নিয়ে আতঙ্কে আছি, কখন যে ঘরে ডাকাত আসে কাশিয়ানীতে বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আওয়ামী-লীগ নেতার নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের মত বিনিময় সভা আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডঃএম. এ.মুহিত ফুলপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতায় সিরাজুম মুনির রিফাত ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নড়াইলে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত, সংবিধান সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় ব্যর্থ অনুপ্রবেশ

পাকিস্তানের সাধারণ নির্বাচন ২০২৪’র চূড়ান্ত ফলাফল ঘোষণা করলো ইসিপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচন ২০২৪’র চূড়ান্ত ফলাফল রোববার ঘোষণা করেছে। খবর সিনহুয়ার।

পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) বা দেশটির সংসদের নিম্নকক্ষের ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসন পেয়েছে।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান ১৭টি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান ৪টি, পাকিস্তান মুসলিম লীগ ৩টি, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি দুুটি করে আসন পেয়েছে। এছাড়া মজলিস ওয়াদাত-ই-মুসলিমীন পাকিস্তান, পাকিস্তান মুসলীম লীগ (জিয়া-উল-হক শহীদ), পশতুনখোয়া ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান, বেলুচিস্তান আওয়ামী পার্টি, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি এবং ন্যাশনাল পার্টি একটি করে আসন পেয়েছে।

আগামী পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধরণ নির্বাচন হওয়ার পর ইসিপি জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬২টির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com