1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতায় সিরাজুম মুনির রিফাত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎সিংগারের মানিকনগর-সিরাজপুর সড়কের বেহাল দশা, প্রতিদিন বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শফিকুল হক মিলনকে ৮৫ ব্যাচের বন্ধুদের অভিনন্দন রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক সেবায় আস্থার নাম ডাঃ খন্দকার রাশেদ আহমেদ (রিফাত), আজ তাঁর শুভ জন্মদিন ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা” রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বউ-বাচ্চা নিয়ে আতঙ্কে আছি, কখন যে ঘরে ডাকাত আসে কাশিয়ানীতে বিএনপির ‘সমর্থক’ পরিচয় দিয়েও রক্ষা হলো না আওয়ামী-লীগ নেতার নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের মত বিনিময় সভা আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

ফুলপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতায় সিরাজুম মুনির রিফাত

reporter ফয়জুর রহমান
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের নাকাগাঁও এলাকায় আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতা করেছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুম মুনির রিফাত।
স্থানীয়ভাবে আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের মধ্যে ফতেপুর–ইংলিকান্দা দলের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেন সিরাজুম মুনির রিফাত। তাঁর এই উদ্যোগে দলটির সদস্যরা উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। সিরাজুম মুনির রিফাতের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়েছে বলে তারা মনে করেন।
এলাকাবাসী তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সিরাজুম মুনির রিফাতের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
এ বিষয়ে সিরাজুম মুনির রিফাত বলেন, “নৌকা বাইচ আমাদের বাংলার শতবর্ষের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজনের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com