1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ

আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

reporter জাহাঙ্গীর আলম
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সৈয়দ যুবরাজ শাহ রাসেল পৌর শহরের তারাগণ এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ নভেম্বর আখাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল বাদী হয়ে আখাউড়া থানায় ১৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে সৈয়দ যুবরাজ শাহ রাসেলের নাম অন্তর্ভুক্ত থাকায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার পলাতক ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com