1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা ধর্মমন্ত্রী এবং মহাপরিচালক-ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে ‎কোটি টাকার নয়, ৫৭ লাখ টাকার সেতুই এখন ‘দর্শনীয় স্থাপনা’ মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন

ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে যেন তালা ঝুলছে না, অথচ সেবা বন্ধ! গত ১৭ জুন নিয়মিত সাব-রেজিস্ট্রার কামরুন নাহার দুই মাসের প্রশিক্ষণে যাওয়ার পর থেকেই অফিসে তৈরি হয়েছে অভিভাবকহীনতা। অতিরিক্ত দায়িত্বে আসা কর্মকর্তাও অসুস্থতার অজুহাতে ছুটি নেওয়ায় টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে স্থবির হয়ে আছে জমি কেনাবেচার নিবন্ধন।

সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, মাসে যেখানে ১৫০ থেকে ২০০টি দলিল নিবন্ধনের মাধ্যমে বিপুল অঙ্কের রাজস্ব আদায় হতো, সেখানে এখন প্রতিদিন ৫০ থেকে ৬০ জন সেবাপ্রার্থী এসে খালি হাতে ফিরছেন। ব্যাংক ঋণ, জমির নামজারি কিংবা জরুরি অর্থসংকটে জমি বেচাকেনা- সব আটকে আছে এই এক দফতরের অচলাবস্থায়।

উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মাহবুব বলেন, ‘টাকার লেনদেন অনেক আগেই শেষ, বাকি শুধু দলিল নিবন্ধন। প্রতিদিন অফিসে আসি আর ফিরে যাই। কাজ ঝুলে থাকায় চরম বিপদে আছি।’

ব্যাংক ঋণগ্রহীতা অন্য এক সেবাপ্রার্থী বলেন, ‘ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য জমি মর্টগেজ রাখা জরুরি। কিন্তু কর্মকর্তা না থাকায় প্রতিদিন ঘুরতে হচ্ছে। ব্যবসার বড় ক্ষতি হয়ে যাচ্ছে।’

ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাখু জানান, সাব-রেজিস্ট্রার না থাকায় সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক শত শত মানুষ কর্মহীন হযয়ে পড়েছেন। জেলা রেজিস্ট্রার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ না হওয়া পর্যন্ত প্রহর গোণা ছাড়া ঘোড়াঘাটবাসীর যেন আর কোনো উপায় নেই!

এ বিষয়ে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার সাজেদুল হক জানান, নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে, যিনি আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে অফিসে বসবেন।

তবে স্থানীয় অধিবাসীদের দাবি, প্রশাসনিক এই গাফিলতির কারণে সেবাপ্রার্থীদের যে খেসারত দিতে হলো, ভবিষ্যতে যেন এমন না হয়। গুরুত্বপূর্ণ এই দফতরে আগে থেকেই বিকল্প কর্মকর্তা নিশ্চিত করার স্থায়ী সমাধান চান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com