1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

বাল্যবিবাহ প্রতিরোধসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক- শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা আজ ২৭ জুলাই সোমবার খুলনা বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় আগে নিজেকে সচেতন হতে হবে। পাশাপাশি অন্যদেরকেও সচেতন করে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। শিল্পায়নের ফলে পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে এবং তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজের স্তরে উদ্দেগ জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। আগামী প্রজন্মকে রক্ষায় মাদক সেবন ও মাদককারবারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে ” না” বলতে হবে এবং সুস্থ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন – অর – রশীদ ও মহিলা বিষয়ক দপ্তরের উপ- পরিচালক সুরাইয়া সিদ্দীকা। স্বাগত বক্তব্যে রাখেন, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সহ- সভাপতি শেখ মোস্তফা কামাল।অনুষ্ঠানে সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাডঃ শেখ অলিউল ইসলাম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, ওয়াল্ড ভিশনের সহযোগীতায় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগীয় বিভাগীয় কমিশনার পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com