মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে এবং বৃক্ষরোপনের সাজাই দেশ- সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকালে,শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য,প্রফেসর ডঃ এম.এ.মুহিত এমপি।
বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিনী- সমাজসেবক,ফাহমিদা মুহিত। শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃআরিফুজ্জামান আরিফসহ শাহজাদপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাবা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডঃএম. এ.মুহিত এমপি।
মেলাটি আগামী (৩১ জুলাই) শুক্রবার পর্যন্ত চলবে। বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।