1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে থেমে থাকেননি নেজাম উদ্দিন কোম্পানি, গরীব অসহায়দের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম

পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা

reporter নুরুল ইসলাম সুমন,
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসন, প্রকৌশল ও অর্থ বিভাগের তিনজন উপব্যবস্থাপনা পরিচালককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে দীর্ঘ কয়েক বছর পর পদোন্নতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য মূল্যায়ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।

শ্রমিক কর্মচারী দলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারীর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতাকে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নের ধারা অব্যাহত রাখবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদ ক আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মোহাম্মদ খোকন, ফরহাদ হোসেন, গোলাম মোহাম্মদ গাজী, কামাল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com