1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় প্রাইভেটকার থেকে প্রকাশ্যে গুলি ছোড়ার অভিযোগ মনোহরদীতে শিক্ষককে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে মামলা, ক্ষোভে উত্তাল মনোহরদী পাইকগাছায় চাঞ্চল্যকর আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা: ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের

পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই

reporter মোহাম্মাদ কবির,পটুয়াখালী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির (মনির খান) মারা গেছেন। বুধবার ৫ আগস্ট বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
মনির খান পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল এবং দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি তিনি জামিন লাভ করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীনই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, তার মরদেহ পটুয়াখালী উপজেলার মাঠে ৬ আগস্ট ২০২৬ সকাল ১০ ঘটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে , এবং নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com