চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথা কচুয়াই এলাকায় গাউছিয়া ইরফান মঞ্জিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর উদ্যোগে সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর প্রথম ওফাত দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও এতিমখানার শিশুদের মাঝে উন্মুক্ত খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কথা কচুয়াই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মুহাম্মদ আলম ফকির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির ভান্ডার দরবার শরীফের পীরজাদা আলহাজ মোরশেদুজ্জমান আমিরী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ নুরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলার সমন্বয় কমিটির মোহাম্মদ মনছুর চৌধুরী ও মেহেরাজ আলম আমিরী। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এস এম ইউসুফ তালুকদার, আবদুল কাদের কানুন রশিদ, জাহাঙ্গীর মেম্বার, জসিম উদ্দিন, রহিম, শামসুল আলম, ফরহান, নুর মিয়া, ফজল করিম, আবুল কালাম, আলমগীরসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি এতিমখানার শিশুদের মধ্যে উন্মুক্ত খাবার বিতরণ করা হয়।