1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন চোরাকারবারিরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন চোরাকারবারিরা

reporter এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৮৯ হাজার ৯১৬টি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যান।
গতকাল বুধবার (৫ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আশারতলী বিওপির একটি বিশেষ দল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল বিজিবির দলটি। এ সময় কয়েকজন চোরাকারবারিকে দেখতে পেয়ে তাঁদের ধাওয়া করা হয়। একপর্যায়ে তাঁরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যান।
পরে ওই ব্যাগ তল্লাশি করে ৯ কার্টনে ৮৯ হাজার ৯১৬টি ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে হলুদ রঙের ৮৯ হাজার ১৬টি এবং সবুজ রঙের ৯০০টি ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ঠেকাতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com