1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশীয় ফলের আমেজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব- দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মান্দায় উপজেলার পরানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই নিজস্ব ভবন, উন্নয়নের আশায় এলাকাবাসী ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নামে অপ-প্রচারের অভিযোগ, তদন্ত দাবি টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ, সুনামগঞ্জ সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন আইএইচআর (২০০৫) মাল্টিসেক্টরাল স্টেক হোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা নগরকান্দায় মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ১০ গজের মধ্যে চুরি, আইন-শৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ

দেশীয় ফলের আমেজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব-

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দেশীয় ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব-২০২৬’।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, কাঁঠাল, কলা, পেয়ারা, আনারস, তরমুজসহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফলের সমারোহ ছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। দেশীয় ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে বলে অংশগ্রহণকারীরা মনে করেন।

আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশীয় ফল ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com