রাজশাহী দুর্গাপুরে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক আইন শৃঙ্খলা সভা হলো স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ নিয়ে একটি নিয়মিত মাসিক বৈঠক, যেখানে দেশের বা নির্দিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা এবং সমাধানের পরামর্শ হয়।
উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর, রাজশাহী-এর সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য, অপরাধ চিত্র, মোবাইল কোর্ট, নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও বাল্যবিবাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,গ্রাম আদালতের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাদক।
উম্মে হাবিবা ফারজানা উপরিউক্ত বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,” একটি নিরাপদ, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাদক একটি জাতিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। চুরি, ছিনতাই এবং খুনের মতো অধিকাংশ অপরাধের পেছনে রয়েছে মাদকের আসক্তি। পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় দিতে হবে। ঘটনাস্থলে অপরাধের তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
নারী ও শিশুদের ওপর সহিংসতা একটি সভ্য সমাজের বড় কলঙ্ক। অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা দিতে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত। বাল্যবিবাহ একটি মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে এবং যৌতুক একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহের সাথে জড়িত ঘটক, কাজী ও অভিভাবকদের শাস্তির বিধান রয়েছে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করতে হবে। অসাধু সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। কৃত্রিম সংকট তৈরি ও মজুতদারি রুখতে নিয়মিত বাজার তদারকি করা হবে। সাধারণ মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে গ্রামীণ বিরোধ নিষ্পত্তির সেরা মাধ্যম। উচ্চ আদালতগুলোর ওপর থেকে মামলার চাপ কমাতে এটি বড় ভূমিকা রাখে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। তিনি আহ্বান জানান “আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং একটি সাম্যবাদী সমাজ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি।”
সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আলামিন হক বিজয়, রাকিবুল ইসলাম রাকিব, সাইদুর রহমান মন্টু, সদস্য, জেলা বিএনপি, কামরুজ্জামান আয়নাল, আহ্বায়ক, উপজেলা বিএনপি, হাসানুজ্জামান লাল্টু, আহ্বায়ক, পৌর বিএনপি,জার্জিশ হোসেন সোহেল, সদস্য, উপজেলা আহ্বায়ক কমিটি, গোলাম মুর্তজা, সদস্য, উপজেলা আহ্বায়ক কমিটি সহ অনেকেই।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,শাহানা পারভীন লাবনি, উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক জুবায়ের তুহিন, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব, সাংবাদিক খুরশেদ আলম সহ উপজেলার সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।