1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি জামাই গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আত্রাইতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে হামলার শিকার। ৩ জনের কারাদণ্ড ও জরিমানা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি! র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতাবোধে ওসি শাহীন’র মতবিনিময় কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠালগাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি জামাই গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও মদ তৈরির ৩০০ লিটার ওয়াশসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার দুজন সম্পর্কে শাশুড়ি ও জামাই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ইশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং একই গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। মাইকেল রতনের স্থায়ী ঠিকানা নওগাঁর বদলগাছী উপজেলার ঢেকড়া গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইশবপুর গ্রামে পুতুল পাহানের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে দুটি নীল রঙের প্লাস্টিক জারিকেন থেকে ১৫ লিটার করে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনার মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়। প্রতিটি বালতিতে প্রায় ১০০ লিটার করে মোট ৩০০ লিটার ওয়াশ ছিল।

অভিযানের সময় মাইকেল রতন চন্দ্র বর্মণের ডান হাতে থাকা অবস্থায়ও মাদকদ্রব্য পাওয়া যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com