1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁও হরিপুর ভারতীয় ফেন্সিডিল, প্যারোপটিন, মোটরসাইকেলসহ মাদককারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোটি টাকার সিন্ডিকেটের কবলে রামেক! চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ি সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতীক চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, দ্রুত সংস্কারের দাবি সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া হত্যায় প্রেমিক রাজ্জাক গ্রেপ্তার ও স্বীকারোক্তি ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে ময়মনসিংহের ৫০০ বছরের পুরোনো সেনেরচর ‎নিয়ামতপুরে ১৭ মাসের শিশু আবু সাইদকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা নির্বাচিত বিচার নয়, সবার জন্য সমান জবাবদিহিতা চাই; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের গভীর শোক গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে

ঠাকুরগাঁও হরিপুর ভারতীয় ফেন্সিডিল, প্যারোপটিন, মোটরসাইকেলসহ মাদককারবারি গ্রেপ্তার

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান মাদক কারবারি প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁও বিজিবি । এই ধারাবাহিকতায় বিজিবি টহল দল নিজস্ব গোপন সংবাদ ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঠালডাংগী বিওপি’র সুবেদার মোঃ মহসিন আলী এর নেতৃত্বে ২২ জুলাই ২০২৬ আনুমানিক ১৯২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানাযায়।

উক্ত বিশেষ অভিযানে কাঠালডাংগী বিওপি’র টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭১/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বেলডাংগী নতুন বাজার’ স্থানে অভিযান পরিচালনা করে ১/ মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মৃত এরশাদ আলী, গ্রাম-কাঠালডাংগী ২/ মোঃ সানাউল্লাহ (২৯), পিতা-আব্দুল লতিফ, গ্রাম-দক্ষিণ মারাধর উভয়ের পোষ্ট-মুন্নাটলী, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও কে ১০ বোতল ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট ও ০১টি মোটর সাইকেল গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন। জব্দকৃত মালামাল
যার সিজার মূল্য (এক লক্ষ পাঁচ হাজার নয়শত আশি) টাকা।

৫০ বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য জনসাধারণকে অনুরোধ জানায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com