1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জুড়ীতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্টিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্ব পদে বহাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর কাশিয়ানীতে স্কুলে ছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা ৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে? আন্তর্জাতিক সম্মেলনে আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন – ২০২৬ যোগ দিচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক মণিরামপুরে প্রশাসনের অভিযানে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট, জরিমানা ৪০ হাজার জলঢাকায় জামায়াতের কর্মী সম্মেলনে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা শাহজাদপুরে রূপান্তর পরিবারের উদ্যোগে বার্ষিক ম্যাগাজিন’ রূপান্তর’ এর মোড়ক উন্মোচন  রাজশাহী মোহনপুরে মোটরসাইকেলের স্টান্ট করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

জুড়ীতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্টিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ মে, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিবার পরিকল্পানা কার্যালয়ের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ, কৈশোরে গর্ভধারণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ স্বাস্থ্য, নবজাতকের যতœ ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

০৫ মে রবিবার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা কনক রেজা।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার সুবিমল চন্দ এর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ডা: বিশ্বজিত ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, জুড়ী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিতাংমু শেখর দাস, কৃষকলীগ নেতা বিধান দাশ বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com