1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জিয়া চেয়ারম্যান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্বাচিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২০০ টাকার বিল, কী বলছে আইন? ৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ বিরুদ্ধে পুলিশি তদন্ত ও মামলা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নালিতাবাড়ী থানার আশরাফুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌরসভা শাখার যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি

জিয়া চেয়ারম্যান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্বাচিত

reporter এনামুল হক, ফরিদপুর উপজেলা (পাবনা) 
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত এডহক কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জিয়াউর রহমান (জিয়া) চেয়ারম্যান। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মোঃ আব্দুল মানিক এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হয়েছেন মোঃ রশিদুল নবী।
জানা গেছে, অনুমোদিত এডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এলাকার শিক্ষা অনুরাগী, অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, জিয়া চেয়ারম্যান তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি উপহার দিতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com